Uncategorized Archives - Pariprashna

ধাতৃগৃহ থেকে কবরস্থান—ভারত ও পাকিস্তানে ঘৃণার চাষ
ভারত ও পাকিস্তানে শিশুদের দানব বা শয়তানকে ভয় পাওয়া শেখানো হয় না, শেখানো হয় নিজের প্রতিবেশীকে ভয় পেতে। ‘শত্রু’ বলা হয় তাকে। ইতিহাসের এমন সব বর্ণনার ভিত্তিতে একটি কল্পিত ছবি গড়ে তোলা হয়, যা তারা কখনও নিজেরা অনুভব করেনি, যেসব ঘৃণার তারা কোনোদিন অংশ ছিল না। ভারত ও পাকিস্তানে সাধারণ মানুষের মননে ঢুকিয়ে দেওয়া হয় এক ধরনের সামাজিক পাঠক্রম—যার ভিত্তিতে গড়ে ওঠে ‘আমরা বনাম ওরা’র যুদ্ধের মঞ্চ। এ যুদ্ধ ট্যাঙ্ক বা পারমাণবিক অস্ত্রের নয়, বরং অনেক বেশি নিষ্ঠুর—এটি মানুষের মনের গভীরে শিকড় ছড়ানো ঘৃণার যুদ্ধ। দু’ভাইয়ের মতো জাতির নাগরিকরা ধর্মের উন্মাদনায় বিভোর ও বিবাদমান।

এই ঘৃণা হঠাৎ তৈরী  হয়েছে  এমনটা  নয় । এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে। দেশভাগের সময়কার আতঙ্ক, অসমাধিত নানা বিরোধ, প্রতিশোধমূলক হিংসাত্মক ঘটনা—এমন অনেক কিছু মিলিয়েই তৈরি হয়েছে শত্রুতার এই বন্ধুর  প্রান্তর। আজকের ডিজিটাল যুগে, সামাজিক যোগাযোগমাধ্যম শুধুই যোগাযোগের জায়গা নয়—এটা হয়ে উঠছে জাতীয়তাবাদের প্রতিধ্বনি কক্ষ, একধরনের চমৎকার মানসিকপ্রভাব বিস্তারকারী অস্ত্র। এই  মাধ্যমের দূরত্ব এবং গোপনীয়তা, ঘৃণা ছড়ানোর জন্য আদর্শ জমি তৈরি করে দিয়েছে। এখন ঘৃণা পোস্ট করা যায়, লাইক করা যায়, শেয়ার করা যায়।

এই সাইবার জাতীয়তাবাদ  দীর্ঘায়ু  সন্ত্রাসবাদের চেয়েও বিপজ্জনক। এসব অনলাইন যোদ্ধারা বন্দুক বহন করে না, তারা বহন করে এমনসব বর্ণনা যা জাতীয়তাবাদের উত্তেজনা ছড়ায় এবং বিপরীত পক্ষের জন্য ঘৃণার চাষ করে। যখন ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে, বলে যে এটা পাহেলগাঁও হত্যাকাণ্ডের (যেখানে ২৬ জন পর্যটক নিহত হন) প্রতিশোধে পরিচালিত সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান,  যদিও পাকিস্তান একে যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দেয় এবং দাবি করে যে এতে বেসামরিক মানুষ নিহত হয়েছে।

কিন্তু কূটনীতিকরা কথা বলার আগেই যুদ্ধ শুরু হয়ে যায় ইনস্টাগ্রাম, টুইটার,  এবং হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে ( কর্পোরেট নিয়ন্ত্রিত মিডিয়াসহ—অনুবাদক। Accountability of the media in sensitive times। পাকিস্তানপন্থী বলে দাবি করা অ্যাকাউন্টগুলো পুরনো ও সম্পর্কহীন ভিডিওকে অপারেশন সিঁদুরের ফলাফল বলে শেয়ার করে ।  অপরদিকে, ভারতীয় অ্যাকাউন্টগুলো দেশপ্রেমের স্লোগান ‘জয় হিন্দ’ ছড়িয়ে দেয়, যার সাথে থাকে পাকিস্তান ও পাকিস্তানিদের প্রতি বিষাক্ত গালিগালাজ। ধর্মভিত্তিক অশ্রাব্য কুটুক্তি দেশপ্রেমকে রূপান্তর করে উগ্রজাতীয়তাবাদে।  আরও ভয়াবহ উদাহরণ হলো— যখন একজন ভারতীয় অলিম্পিক খেলোয়াড়  কেবলমাত্র এক পাকিস্তানির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কারণে অবর্ণনীয় গালিগালাজের শিকার হন।

পাহেলগাঁওয়ে যা ঘটেছে তা মানবতাবিরোধী, নৃশংস এবং কঠোরভাবে নিন্দনীয়। এই ঘটনার বিচার হওয়া উচিত শান্তির মাধ্যমে। কিন্তু যেটা আজকের মিডিয়ার জগতে ঘটছে তা আরও বিষাক্ত এবং অমানবিক। এটা শুধু সরকারের নীতির ফল নয়, বরং ছোটবেলা থেকেই সমাজে ঢুকিয়ে দেওয়া মতাদর্শগত শিক্ষা। অনেকে সত্যিই বিশ্বাস করেন যে ‘অন্যকে ঘৃণা করাই দেশপ্রেম’—যে ভারতীয় বা পাকিস্তানিকে গালি দেওয়াই নাকি জাতীয় কর্তব্য। কিন্তু এটা দেশপ্রেম নয়। এটা আদর্শিক সন্ত্রাসবাদ—যা শারীরিক সন্ত্রাসের চেয়েও বেশি বিপজ্জনক, কারণ এটা নৈতিকতার মুখোশ পরে থাকে।

কমপক্ষে একজন সন্ত্রাসবাদী জানে সে কীসের জন্য লড়ছে, কিন্তু এসব সোশ্যাল মিডিয়া যোদ্ধারা লড়ে শুধুই এক শূন্যতা থেকে—যেটা তৈরি হয় ভয়, ভুল তথ্য এবং সমাজের শেখানো বিভাজনমূলক মানসিকতার মাধ্যমে। এই শূন্যতা তৈরি হয় শৈশব থেকে—যখন ভালোবাসার শিক্ষা নয়, বরং ভয়কে ভালোবাসতে শেখানো হয়। ভালোবাসার মানে যদি ঘৃণা হয়, তাহলে তা আর ভালোবাসা নয়। যদি ভালোবাসার জন্য শত্রু দরকার হয়, তাহলে তা আসলে নিরাপত্তাহীনতা।

১৯৪৭ সাল থেকে ইতিহাস শেখাতে গিয়ে আমাদের শ্রেণিকক্ষগুলো করুণা শেখাতে ব্যর্থ হয়েছে। জাতীয় পরিচয় গড়ার তাড়ায় তারা মানবতার সাধারণ নীতিগুলো ভুলে গেছে। শিশুদের বড় হওয়ার সাথে সাথে মিডিয়া এই পক্ষপাত আরও গভীর করে তোলে। সত্য ও প্রচারের মাঝে পার্থক্য বিলীন হয়ে যায়, সুশৃঙ্খল সমালোচনামূলক চিন্তার  জায়গা দখল করে  গল্পকথার ঝাঁক । সত্য তখন ঐচ্ছিক হয়ে যায়, বিচার হয়ে ওঠে আনুগত্যের বিষয়।

যখন জীবন ধ্বংস হয় এবং পরিচয় অস্ত্রে পরিণত হয়—তখন আইন কোথায়? আন্তর্জাতিক আইন এই ঘৃণার সামনে অসহায়। ‘আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ’ -এর অনুচ্ছেদ ২০(২) বলে — কোনো জাতীয়, জাতিগত বা ধর্মীয় ঘৃণা ছড়ানোর মতো কাজ যা বৈষম্য, শত্রুতা বা হিংসা উসকে দেয়—তা আইনত নিষিদ্ধ হওয়া উচিত। কিন্তু এই আইনের সম্মান হয় শুধুই লঙ্ঘনের মাধ্যমে।

‘গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদান’ সংক্রান্ত কনভেনশনের অনুচ্ছেদ II(২) বলছে—“মানসিক ক্ষতি” গণহত্যার অন্তর্ভুক্ত। তাহলে এই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ছড়ানো জাতীয়তাবাদী সন্ত্রাসীদের কে দায়ী করবে তাদের মানসিক গণহত্যার জন্য?এসবের সংস্কার কি বাধ্যতামূলক নয়? একটা ভালো বিশ্বের জন্য আন্তর্জাতিক আইনের বাস্তবায়ন কি বাধ্যতামূলক নয়? আন্তর্জাতিক আইন স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর কি দায়িত্ব নয় তা প্রয়োগ করা?

সমস্যা আইনের অভাব নয় বরং সদিচ্ছার অভাব, সমস্যা সমানুভূতিকে হৃদয়ে  পোষ মানিয়ে রাখার মধ্যে। হোক না সেটা ডিজিটাল—হিংসা, হিংসাই। আন্তর্জাতিক আইন কি আরও এগিয়ে এসে “ডিজিটাল হিংসা”কে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেবে না?

বিশ্বের প্রয়োজন মোটেই একরকম হওয়া  উচিত  নয়, বরং প্রয়োজন একটা সর্বজনীন মানবতা। আরও কঠোর  সীমান্তই  সমাধান  নয়, বরং প্রয়োজন এমন মন তৈরী  করা যা নমনীয়—যা অন্য দেশের নাগরিককে গালি না দিয়ে বরং এতটুকু মানবতা দেখাতে পারে যে নিরপেক্ষ এক তদন্তকারী সংস্থা গঠিত হোক, যারা জাতীয় সার্বভৌমত্বের ঊর্ধ্বে উঠে মিডিয়াতে প্রচারিত বর্ণনার সত্যতা যাচাই করবে। শুধু পাহেলগাঁও নয়, শুধু অপারেশন সিঁদুর নয়—যে কোনো সংঘাতে যেখানে তথ্য অস্ত্রে পরিণত হয়।

মানচিত্র হতে পারে রাজনৈতিক, কিন্তু যন্ত্রণা  সর্বজনীন। তাই বিচারও হতে হবে সর্বজনীন।

মূল লেখা : এম অশ্বিন রোম (বিশিষ্ট আইনজ্ঞ)

সূত্র : countercurrent. org

ভাষান্তর : বঙ্কিম  দত্ত

The post ধাতৃগৃহ থেকে কবরস্থান—ভারত ও পাকিস্তানে ঘৃণার চাষ appeared first on Pariprashna.

চতুর্থ ওয়েব সেমিনার-অতিমারির অর্থনীতি
সমাজ ও বিজ্ঞান বিষয়ক পত্রিকা পরিপ্রশ্ন আয়োজিত চতুর্থ ওয়েব- সেমিনার।
বিষয় :—
অতিমারীর অর্থনীতি
রবিবার, ২রা অগাস্ট, ২০২০ (2nd August, Sunday)
বিকেল চারটে – সন্ধ্যা ছয়টা (from 4.0pm to 6.0pm)
বাংলাদেশ সময়: বিকেল সাড়ে চারটে – সন্ধ্যা সাড়ে ছয়টা। ##বক্তা–অধ্যাপক রতন খাশনবিশ, বিশিষ্ট অর্থনীতিবিদ*
প্রশ্নোত্তর শেষ ৩০ মিনিট
পরিপ্রশ্ন পত্রিকার সম্পাদকমণ্ডলীর পক্ষে সকলকে এই ওয়েব সেমিনারে জানাই সাদর আমন্ত্রণ। নিজেরা অংশগ্রহণ করুন ও বন্ধুদের জানান।
কোনোরকম সমস্যা হলে ফোন করতে পারেন @9674468060
google meet app টি না থাকলে download করুন।
মিটিং লিঙ্ক–
https://meet.google.com/kkc-dhut-eow

Synopsis of the speech—
1.There had been at least 20 pandemics in human history including Black Death (1346-1353) and Spanish Flu (1918-1920). The present pandemic is receiving more attention and creating more panic because it is getting wider coverage. thanks to social media

2.It appears that the environmental root of this pandemic has been over emphasised;  more severe epidemics took place in the globe when carbon foot -print had been much lower

3.In Wuhan wet market the corona virus could not be traced in any animal traded there
4.China could manage the pandemic by implementing thorough lock-down in Wuhan.India failed because the lock-down was ill planned , the implementation was messy

5.Fiscal failure in imparting  stimulus to Covd affected Economy of India.The economy has to register a negative growth rate of GDP during this fiscal year
6.Covid: opportunity for Capital (i) social distancing to serve more digitalisation and labour saving devises (ii) concentration and centralisation of capital at higher pace due to marginalisation of small business

Share of labour in GDP to decline at a faster rate
8.. Hate and distrust to divide workers further. thanks to the psychological space the ruling class will gain by utilising the Covid driven panic .

The post চতুর্থ ওয়েব সেমিনার-অতিমারির অর্থনীতি appeared first on Pariprashna.

প্রতিবেদন– পরিপ্রশ্ন-র ২য় ওয়েব- সেমিনার। সঙ্গে থাকল সম্পূর্ণ বক্ত্যবের অডিও ক্লিপিং। কেমন লাগল তা এখানে জানান।
প্রতিবেদন– পরিপ্রশ্ন-র ২য় ওয়েব- সেমিনার

রবিবার( ৫/৭) পরিপ্রশ্ন পত্রিকা আয়োজিত ২য় ওয়েব-সেমিনার এর প্রধান আলোচক ছিলেন ডঃ পার্থসারথি রায়, জীব- অনুবিদ্যার গবেষক ও অধ্যাপক। Indian Institute of Science Education and Research , Kolkata তাঁর কর্মস্থল। Indian Institute of Science, Bangalor -এ ছাত্র-গবেষক থাকাকালীন নিজস্ব আগ্রহে ভাষাবিদ্যায় আগ্রহী হন ও চর্চা করেন বিষয়টি । ওয়েব – সেমিনার এর বিষয় ছিল –
ইন্দো-ইউরোপীয়দের সন্ধানে ভাষাতত্ত্ব থেকে জিনবিদ্যা।
দুপুর ৪টে থেকে বিকাল ৬ টা-৩০মি পর্যন্ত অনুষ্ঠিত সেমিনারে
বক্তা অধ্যাপক ড. পার্থসারথী রায় ভারতের জনমাজের উদ্ভব ও বিবর্তনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণ, ভারতে আর্যদের আগমন প্রসঙ্গে ভাষাতত্ত্ব, প্রত্নতত্ত্ব, তুলনামূলক ধর্মতত্ত্ব থেকে আধুনিক জীব বিজ্ঞানের গবেষণার ভুমিকা নিয়ে মনোগ্রাহী ও তথ্যনিষ্ঠ আলোচনা করেন। স্মরণাতীত কাল থেকে খৃষ্টপূর্ব ১০০০ সন অবধি বিভিন্ন সময়ে ভারতমুখী অভিবাসন( migration) বিষয়ে তিনি গভীর আলোচনা করেন। কালপ্রবাহে এদেশে বহু ভাষাগোষ্ঠী, ধর্মীয়গোষ্ঠী, জাতি এসেছে এবং সংমিশ্রিত ও বির্বতিত হয়ে আজকের সামাজিক পরিচিতি ও বিন্যাস লাভ করেছে ইতিহাসের নিয়মে। বক্তা কোশাণুর গঠন বিশ্লেষণ কীভাবে এই অভিবাসনের স্বাক্ষ্য বহন করছে সে ব্যাপারে বিস্তৃতভাবে বলেন এবং ধর্ম, জাতপাতে অপ্রাকৃতিকভাবে বিভাজিত মানবজাতির অন্তর্লীন ঐক্যের দিকে নির্দেশ করেন।
এদেশে আর্যরা এসেছে বাইরে থেকে এযাবৎ এই যে ধারণা ভারত ইতিহাসের অংশ –তাকে নস্যাৎ করে দেবার চেষ্টা হচ্ছে সংঘ পরিবারের প্ররোচনায়। দেশজুড়ে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বৈদিক সভ্যতা হিসাবে যা গ্রাহ্য, তা আসলে সিন্ধু সভ্যতার ধারাবাহিকতায় এদেশেই গড়ে ওঠা। দাবীর সমর্থনে জিন গবেষণার প্রাপ্তিকে সম্পূর্ণ উল্টোপথে হাঁটাচ্ছে আর. এস. এস. পন্থী বুদ্ধিজীবি ও একদল বিজ্ঞানী। এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, সত্য অনুসন্ধানের লক্ষ্যে আয়োজিত ওয়েব -সেমিনারে ৭৯ জন অংশগ্রহণ করেন। অনেকটা সময়ধরে বক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন আলোচক। পুরো বক্তব্যটি শুনুন নীচের লিঙ্ক ক্লিক করে—-
https://drive.google.com/file/d/16x3BI7hv0pn15LbiwjRSQyJYwGTsXRQx/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/16x3BI7hv0pn15LbiwjRSQyJYwGTsXRQx/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/16x3BI7hv0pn15LbiwjRSQyJYwGTsXRQx/view?usp=drivesdk

The post প্রতিবেদন– পরিপ্রশ্ন-র ২য় ওয়েব- সেমিনার। সঙ্গে থাকল সম্পূর্ণ বক্ত্যবের অডিও ক্লিপিং। কেমন লাগল তা এখানে জানান। appeared first on Pariprashna.

2nd Web seminar organized by Pariprashna
সমাজ ও বিজ্ঞান বিষয়ক পত্রিকা পরিপ্রশ্ন* আয়োজিত দ্বিতীয় ওয়েব সেমিনার —
ইন্দো-ইউরোপীয়দের সন্ধানে ভাষাতত্ত্ব থেকে জিনবিদ্যা।
রবিবার, ৫ই জুলাই , ২০২০
দুপুর চারটে –বিকাল সাড়ে পাঁচটা।
বক্তা- অধ্যাপক ড. পার্থ- সারথি রায়, IISER( KOLKATA)।
ড. রায় বিশদে আলোচনা করবেন–‘ভারতের জনমাজের উদ্ভব ও বিবর্তনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণ’, ‘ভারতে আর্যদের আগমন’ প্রসঙ্গে ভাষাতত্ত্ব – প্রত্নতত্ত্ব থেকে আধুনিক জীব বিজ্ঞানের গবেষণার ভুমিকা নিয়ে।
প্রশ্নোত্তর শেষ ৩০ মিনিট

এদেশে আর্যরা এসেছে বাইরে থেকে এযাবৎ এই যে ধারণা ভারত ইতিহাসের অংশ –তাকে নস্যাৎ করে দেবার চেষ্টা হচ্ছে সংঘ পরিবারের প্ররোচনায়। দেশজুড়ে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বৈদিক সভ্যতা হিসাবে যা গ্রাহ্য, তা আসলে সিন্ধু সভ্যতার ধারাবাহিকতায় এদেশেই গড়ে ওঠা। দাবীর সমর্থনে জিন গবেষণার প্রাপ্তিকে সম্পূর্ণ উল্টোপথে হাঁটাচ্ছে আর. এস. এস. পন্থী বুদ্ধিজীবি ও একদল বিজ্ঞানী। এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, সত্য অনুসন্ধানের লক্ষে আয়োজন আমাদের এই ওয়েব- সেমিনারের। থাকুন আপনিও।

পরিপ্রশ্ন পত্রিকার সম্পাদক- মণ্ডলীর পক্ষে সকলকে এই ওয়েব সেমিনারে জানাই সাদর আমন্ত্রণ। নিজেরা অংশগ্রহণ করুন ও বন্ধুদের জানান।
google meet app টি download করুন।
লিঙ্ক-
https://meet.google.com/kge-nypm-pmo

The post 2nd Web seminar organized by Pariprashna appeared first on Pariprashna.

Tribute to great Astronomer Dr. Amalendu Bandyopadhyay
অমলেন্দু বন্দ্যোপাধ্যায় স্মরণে।।
প্রয়াত হলেন জ্যোতির্বিজ্ঞানের দিকপাল অধ্যাপক অমলেন্দু বন্দ্যোপাধ্যায় (01.02.1930–22.06.2020)। উনি বলতেন নক্ষত্রের ধুলো থেকে আমাদের জন্ম । কিন্তু উনার প্রয়াণ আমাদের কাছে সত্যিকারের এক নক্ষত্রপতন ।নব্বই ছুঁইছুঁই এই মানুষটির কর্মযজ্ঞ ছড়িয়ে ছিল সারা রাজ্য তথা ভারতবর্ষজুড়ে। কর্ম জীবনের প্রথম ভাগে পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার ‘কলকাতা (Govt. Of India) -এর প্রতিষ্ঠাতা অধিকর্তার পদ অলঙ্কৃত করেন। ওখান থেকে অবসরের পর ” এম পি বিড়লা planetarium- এ ( কলকাতা) বরিষ্ট বিজ্ঞানী পদে অংশগ্রহণ করেন । তিনি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অফ প্যারিস (IAU)’ রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ লন্ডন এবং ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন অফ লন্ডন -এর নির্বাচিত সদ্স্যও ছিলেন । কিন্তু জ্যোতির্বিজ্ঞাণী অধ্যাপক অমলেন্দু বাবুকে শুধুমাত্র তাঁর পদ বা খ্যাতি দিয়ে মাপলে বড় ভুল হবে। এই মহান বিজ্ঞানী ছিলেন সত্যিকার অর্থে মাটির মানুষ। কত সহজে মিশে যেতে পারতেন বিজ্ঞানকর্মী ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষের সাথে। জীবন যাপন ছিল অতি সাধারণ। আর বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য- বিজ্ঞানকে সহজ সরল ভাষায় সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সারাজীবন ধরে নিরলস পরিশ্রম করেছেন।  স্লাইড সহযোগে জ্যোতির্বিজ্ঞানের জটিল বিষয় গুলোকে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য ঘুরে বেড়িয়েছেন গ্রাম থেকে গ্রামান্তরে। যখনই কোন জায়গা থেকে ডাক পড়েছে -বিজ্ঞানের ঝুলি নিয়ে হাজির হয়ে গেছেন অমলেন্দু বাবু । 80 বছর পেরিয়েও ক্লান্ত হননি তিনি।পাশপাশি Positional Astronomy Center ও Birla Planetarium র সমস্ত দায়িত্ব পালন করেছেন  সমান তালে।

উনার কর্মযজ্ঞের আরেকটা দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ । জ্যোতিষশাস্ত্রের নামে কুসংস্কার অপবিজ্ঞানের বিরুদ্ধে ছিলেন সতত মুখর। উনার প্রতিটি বক্তব্যে জ্যোতিষশাস্ত্রের ভ্রান্ত দিকগুলো তুলে ধরতেন সহজ-সরল উদাহরণ দিয়ে । “Is Astrology a Science” বইটিতে ( বাংলা ভাষাতে প্রকাশ করেন উৎস মানুষ পত্রিকা) ছত্রে ছত্রে ফুটে উঠেছে জ্যোতিষশাস্ত্রের নামে মিথ্যাচার ভ্রষ্টাচারের কথা। এইরকম অরো কয়েকটি বই লিখেছেন বিজ্ঞানকে জনপ্রিয় করার প্রয়াস নিয়ে । এহেন এক বিজ্ঞানকর্মী ও প্রতিষ্ঠিত বিজ্ঞানী মহতি মানুষ আমা-অসংখ্য ছাত্র ছাত্রী- গবেষক ও গুণমুগ্ধ মানুষকে। আমরা হারালাম আমাদের এক অভিভাবককে। আমরা শোকাহত- আমরা বেদনার্ত। উনার কর্মযজ্ঞ কে চালু রাখা এবং আরো ছড়িয়ে দেওয়াই হোক উনার প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন।।

The post Tribute to great Astronomer Dr. Amalendu Bandyopadhyay appeared first on Pariprashna.

পরিপ্রশ্নের প্রথম ওয়েব সেমিনার
সমাজ ও বিজ্ঞান বিষয়ক পত্রিকা পরিপ্রশ্ন আয়োজিত প্রথম ওয়েব সেমিনার ——–
পরিবেশ আন্দোলন ঃ ভাব ও বস্তুগত সমস্যা
রবিবার, ২১ শে জুন, ২০২০
দুপুর ৩-৩০ মি থেকে বিকাল ৫টা৩০ মি পর্যন্ত অনুষ্ঠিত হ’লো । কমবেশী ৩০ জন অংশগ্রহণ করেন। সম্পাদকমণ্ডলীর সদস্য সন্তোষ সেন সভায় সকলকে স্বাগত জানান। পত্রিকার ওয়েবসাইট(www.pariprashna.in) মাধ্যমে বিভিন্ন বিষয়ে পাঠকদের অবহিত হবার ও পত্রিকার ব্লগ ব্যবহারের জন্য অনুরোধ করেন তিনি । সভা পরিচালনা করেন প্রধান সম্পাদক বঙ্কিম দত্ত। পরিপ্রশ্ন পত্রিকা মুদ্রিত রূপ বজায় রেখে আগামী কিছুদিনের মধ্যে ই-পত্রিকা প্রকাশের সিদ্ধান্তের কথা তিনি সভাকে জানান ।
ওয়েব সেমিনারের সিদ্ধান্ত ‘পরিপ্রশ্ন পাঠকসভা’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয়তার দ্বারা অনুপ্রাণিত হয়ে করা হচ্ছে বলে তিনি বলেন। প্রতিমাসেরপ্রথম আর তৃতীয়  রবিবার  বিকাল ৪ টা থেকে ৫-৩০মি এই ওয়েব-সেমিনার চলবে বিভিন্ন বক্তা আর বিষয়ের সমন্বয় করে।

#বক্তা অরূপ ঘোষ পত্রিকার সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য, প্রাবন্ধিক ও পরিবেশ আন্দোলনের সংগঠক। আলোচনায় বক্তা বিশদে পরিবেশ বিপর্যয় প্রসঙ্গে মাইক্রোবায়োম বিনষ্টির কারণ ব্যাখ্যা করেন এবং বিপাকীয় ফাটল সংক্রান্ত আলোচনাকে সময়োপযোগী করে উপস্থাপিত করেন। প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোর মধ্যেকার গুণগত সম্পর্ক ও তার বির্বতনের ধারা কীভাবে অর্থের পরিমানগত বৈশিষ্টের চাপে আক্রান্ত তা তিনি সহজ করে বুঝিয়ে বলেন। সমাধান সূত্র বিষয়ে আলোচনা করতে গিয়ে উত্পাদন- পুনরুত্পাদন সংক্রান্ত ভাবনাকে বিস্তার ঘটান বক্তা।
শ্রুতি-দৃশ্য মাধ্যমে আয়োজিত সভার শেষ পর্বে উপস্থিতজনের একাধিক প্রশ্নে বক্তার উত্তর ও উপস্থিত কয়েকজনের মননশীল মন্তব্য সভাকে প্রাণবন্ত করে তোলে।

The post পরিপ্রশ্নের প্রথম ওয়েব সেমিনার appeared first on Pariprashna.

সীমান্তে বেজে উঠেছে যুদ্ধের দামামা
#সীমান্তে বেজে উঠেছে যুদ্ধের দামামা#

কোরোনা বিপর্যয়- তার সমাধানে ব্যর্থতা-লকডাউন- পরিযায়ী শ্রমিক-অর্থনীতি ভেঙে পড়া- নতুন করে কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নীচে চলে যাওয়া, এইসব নিয়ে কেন্দ্রীয় সরকার অনেকটাই টালমাটাল হয়ে পড়ে, পাশপাশি সরকার গুলোর বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিক্ষোভ বাড়ছিল। কিন্তু সব ব্যর্থতা, ক্ষোভ মনে হয় আরো একবার হারিয়ে যাবে চীন সীমান্তে যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়ে যাওয়ায়। মিডিয়া, সেনাবাহিনীর প্রাক্তন জওয়ান জেনারেল মেজর সহ রাজ নৈতিক দলগুলো দামামা বাজিয়ে দিয়েছে, ঢাল তরোয়াল নিয়ে মাঠ গরম করতে শুরু করে দিয়েছে। সবাই বদলা চাইছে।

অন্যদিকে চিনা সরকারও তাদের দেশের সঙ্কট জনিত মানুষের অসন্তোষকে ঘুরিয়ে দিতে সীমান্তে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। দুই মহান শক্তিধর দেশ নাকি হাতাহাতি কুস্তাকুস্তি তে ব্যস্ত।

সব ব্যর্থতা, ক্ষোভ বিক্ষোভ , মানুষের অসন্তোষ অন্যদিকে ঘুরিয়ে দিতে ভক্তরা তো বাজার গরম করতে নেমে পড়েছে। চীনের বিরুদ্ধে একটা সার্জিক্যাল স্ত্রাইক হয়ে যাবে নাকি- ভক্তরা কি বলেন? নাকি জয় শ্রীরাম শ্লোগান, দেশপ্রেম, চীনা পণ্যের বয়কটের আওয়াজে দেশ মাতবে? চিনকে কম্যুইনিস্ট বলে গালি দিয়ে কম্যুইনিজমের বিরুদ্ধে আবার সবাই রে রে করে উঠবে?

আচ্ছা অন্য ভাবে কি ভাবা যায় না?

সব অস্ত্র তৈরির কারখানাগুলো বন্ধ করে ও সীমান্তগুলো তুলে দিলে কোন দেশের কোন খেটে খাওয়া সাধারন মানুষেরই কিছু যায় আসে না। ট্রিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র তৈরি ও তার বাজার বন্ধ করে স্বাস্থ্য শিক্ষা খাদ্যের জন্য খরচ করলে, বিশ্ববাসির কল্যাণে ব্যবহার করলে তো সব দেশের সব মানুষের জীবন যাপন কিছুটা ভদ্রস্থ হয়।

আমরা তো দেখলাম- ভাইরাস জনিত মহামারী সামলাতে বা বিপর্যস্ত প্রকৃতি পরিবেশকে মেরামত করতে ট্যাঙ্ক কামান মিসাইল কোন কাজে আসে নি, এইসব দিয়ে তো মানুষের পেট ভরে না।

#মানুষ যখন খাদ্য বস্ত্রের দাবীতে সংঘবদ্ধ হয়, তখনই সীমান্তে বেজে উঠে যুদ্ধের দামামা – এই পুরনো কথাগুলো বড়ো সত্যি হয়ে দেখা দেয়#

The post সীমান্তে বেজে উঠেছে যুদ্ধের দামামা appeared first on Pariprashna.

Web-Seminar on Climate change and it’s solution
সমাজ ও বিজ্ঞান বিষয়ক পত্রিকা পরিপ্রশ্ন আয়োজিত প্রথম ওয়েব সেমিনার —
পরিবেশ আন্দোলন ঃ ভাব ও বস্তুগত সমস্যা
রবিবার, ২১ শে জুন, ২০২০
দুপুর ৩-৩০ মি –বিকাল ৫টা।

পরিবেশ বিপর্যয় প্রসঙ্গে বিভিন্ন ‘রিফট’, মাইক্রোবায়োম বিনষ্টি ইত্যাদি ও এসবের সমাধান সূত্র বিষয়ে আলোচনা করবেন পত্রিকার সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য, পরিবেশ আন্দোলনের সংগঠক অরূপ ঘোষ। প্রশ্নোত্তর শেষ ৩০ মিনিট।
google meet app টি download করুন।
Link:
Meeting URL: https://meet.google.com/rub-kzdf-bxp

The post Web-Seminar on Climate change and it’s solution appeared first on Pariprashna.

Coming soon with E-Magazine
Stay tuned…

The post Coming soon with E-Magazine appeared first on Pariprashna.

Seminar on AI : Publication of 36th issue of our magazine” PARIPRASHNA”
|| PARIPRASHNA || Patrikar 36 tama sankhya prakash upalaksye Alochana Sabha : ”KRITRIM MEDHA O AGAMI PRITHIBI” ( 4th Seminar on AI organized by Pariprashna Patrika )

Bolben : Shankhadip Bhattacharya, tathya-projukti karmi O prof. Arup Ghosh.

2nd October, ’18 Mongalbar. 3- 30 – 7.30pm.

Venue: Sonartari School , Tribeni, (Bhatchaj para) , Hooghly.

SABAI ASUN. Alochonai ongsogrohon korun o apnader suchinto motamot rakhun.

# Ayojok- Tribeni APC Science club.

# Contact:

Joydeb Das 9433317414

Santosh Sen 9674468060

The post Seminar on AI : Publication of 36th issue of our magazine” PARIPRASHNA” appeared first on Pariprashna.