আমার ব্যক্তিগত ঈশ্বরের গন্ধ।
আসানসোলের চাঁদমারি মোড়ে দাঁড়িয়ে একজনকে জিজ্ঞাসা করলাম, ওকে রোড কী ভাবে যাব। ভদ্রলোক আঁতকে উঠলেন— ‘ওখানে যাবেন কেন! পুরোটাই মুসলিম মহল্লা। কখন কী হয়ে যাবে কিচ্ছু বলা যায় না। এখনও টেনশন রয়েছে। পুলিশ টহল দিচ্ছে। অন্য কোথাও যান।’’ ড্রাইভারও দেখলাম ইতস্তত করছেন। করারই কথা। একটু আগেই আমরা আধপোড়া রিলায়েন্স মার্কেট পেরিয়ে এসেছি। চাঁদমারি, কল্যাণপুর, কসাই […]

